মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলা পরিষদের কোয়ার্টারে মাদক সেবনরত অবস্থায় মাতলামি করার কারণে ২১ শে এপ্রিল রোজ মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করে।
থানা পুলিশের এ এস আই সুব্রত ঘোষ তার পুলিশ বাহিনীর সদস্য নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আসামি অসিত সরকার ( ৫০) কে আটক করে।
জানা যায়, অসিত সরকার খালিয়াজুড়ি উপজেলার নগর ইউনিয়নের নয়াগাঁও গ্রামের বানু সরকারের ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক সেবনসহ মাদকের ব্যবসার সাথে জড়িত ছিল।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আসামি অসিত সরকারকে উপস্থিত সকলের সামনে জিজ্ঞেসা করিলে, সে মাদক সেবনকারী হিসাবে নিজেকে অপরাধী স্বীকার করায়, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ৫০০/- পাঁচশত টাকা অর্থদণ্ড করে থানায় পাঠিয়ে দেন।
খালিয়াজুড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন বলেন, আসামি অসিত সরকারকে এ এস আই সুব্রত ঘোষ তার পুলিশ বাহিনীর সদস্য নিয়ে ২১ শে এপ্রিল বিকাল ৫'০০ ঘটিকার সময় গ্রেফতার করে থানা নিয়ে আসে। আজ ২২ শে এপ্রিল রোজ বুধবার সকালে বিধি মোতাবেক যথাযথ পুলিশ পাহারা তাকে নেত্রকোনা জেল হাজতে প্ররণ করা হয়েছে।
তিনি আরো বলেন, মাদক নিয়ন্ত্রণের লক্ষ্যে, জনস্বার্থে এ রকম অভিযান নিয়মিত চালু থাকিবে ইনশাআল্লাহ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.