টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের দক্ষিণ বাশুরিয়া গ্রামে সুপ্রীম সীড কোম্পানি লিমিটেডের উদ্যোগে হাইব্রিড হীরা-৯ ধানের মেগা মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে আয়োজিত এ মাঠ দিবসে “স্বচক্ষে দেখুন, বিচার করুন, সিদ্ধান্ত নিন” প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষকদের আধুনিক ধান চাষ পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়। অনুষ্ঠানটি স্থানীয় কৃষক সোমেন মন্ডলের মাঠে অনুষ্ঠিত হয় এবং তিনি এতে সভাপতিত্ব করেন।
মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রীম সীড কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সিরাজ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টুঙ্গিপাড়া উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিঠুন সরকার।
এসময় আরও উপস্থিত ছিলেন সুপ্রীম সীড কোম্পানির এক্টিং জোনাল ম্যানেজার মসিউর রহমান, রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ আসাদুল আলম এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কোটালীপাড়া টেরিটরি ম্যানেজার কৃষিবিদ রাব্বাতুল হাসান।
মাঠ দিবসে আদর্শ কৃষক নুরনবীসহ দক্ষিণ বাশুরিয়া গ্রামের অসংখ্য কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। বক্তারা হাইব্রিড হীরা-৯ ধানের উৎপাদনশীলতা, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং আধুনিক চাষাবাদ পদ্ধতির বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে উন্নত জাতের ধান চাষে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.