মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি বেসরকারি ক্লিনিককে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলা সদরের বিভিন্ন ক্লিনিকে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহনুর জামান। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার মধুমতি, পদ্মা ও শাহিন ক্লিনিকে তদারকি চালানো হয়। পরিদর্শনকালে ক্লিনিকগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও নার্সের অনুপস্থিতি এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থতার মতো বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহনুর জামান বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু আহসান, প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.