রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর মোহনপুরের কেশরহাট ফিলিং স্টেশনে পাম্পে তেল নিতে এসে অপেক্ষা করার সময় আব্দুল আলম (৫৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টা ৩০ মিনিটে এ ঘটনাটি ঘটে। মৃত আলম কেশরহাট পৌরসভার বাকশৈল গ্রামের মনসুর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলম বুধবার ভোর থেকে ডিজেল নিতে কেশরহাট ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়েছিলেন।
দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে হঠাৎ তিনি জ্ঞান হারিয়ে ফেললে ফিলিং স্টেশনের কর্মচারী ও স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেসার্স কেশরহাট ফিলিং স্টেশনের মালিক মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, পাম্পে তেল নিতে আাসা লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় গরমে একজন অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. বিভাস শর্মা বলেন, আলমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
রোগীর স্বজনদের থেকে যেটুকু শুনেছি, আলম হৃদরোগে আক্রান্ত ছিলেন। ওষুধও খেতেন না। আজ তীব্র গরমও ছিলো। বলা চলে মাল্টিপল কারণেই তিনি মারা গেছেন। তবে হিট স্ট্রোকের সম্ভাবনাই বেশি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.