মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদরের মোবাইলে কোর্টের মাধ্যমে আজমীর আকাশ আপন (২৫) নামে একজন মাদকসেবীকে ১০০ টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকাল পাঁচটার সময় সদর উপজেলা সংলগ্ন নয়াগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর পদক্ষেপের অংশ হিসাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় আজমীর আকাশ আপন নামে একজনকে গাঁজা সেবনের দায়ে ১০০ টাকা জরিমানা এবং ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খালিদ সাইফুল্লাহ।
আরও জানানো হয়, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর পদক্ষেপ ও অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.