স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়ায় স্যার হ্যানিম্যানের ২৭১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে লোহাগড়া রামনারায়ন পাবলিক লাইব্রেরী চত্বরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ভেষজ প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লোহাগড়া উপজেলা হোমিওপ্যাথিক পেশাজীবী ডক্টর্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে রামনারায়ন পাবলিক লাইব্রেরীর হলরুমে ডা. হায়াতাদুর রহমান উজ্জ্বলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু।
এসময় আরও বক্তব্য রাখেন নড়াইল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডা. মশিউর রহমান, সাবেক প্রভাষক ডা. বেলাল হোসেন, উপজেলা হোমিওপ্যাথিক পেশাজীবী ডক্টর্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. রাজিবুল ইসলাম, ডা. প্রদীপ ব্যানার্জী, ডা. সুইটি খানমসহ উপজেলার হোমিওপ্যাথিক পেশাজীবী ডক্টর্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.