কোটালীপাড়া(গোপালগঞ্জ )প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় খ্রিস্টান সার্ভিস সোসাইটি (সিএসএস) আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সীর স্মরণে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
শনিবার (২৫ এপ্রিল ) সকালে কোটালীপাড়া ব্রাঞ্চ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মোঃ আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঙ্কজ আচ্য, রিজিওনাল ম্যানেজার বিলাস মন্ডল এবং কোটালীপাড়া ফ্রান্স ম্যানেজারসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এ সময় চিকিৎসাসেবা প্রদান করেন ডাঃ খালেদা আক্তার নিরা। এছাড়াও সিএসএস’র কর্মকর্তা-কর্মচারীরা সার্বিক সহযোগিতা করেন।
মেডিকেল ক্যাম্পে এমএফপি কর্মসূচির উপকারভোগী মা ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। তাদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সিএসএস নিয়মিত এ ধরনের উদ্যোগ গ্রহণ করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম, গোপালগঞ্জ জোন এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.