কালকিনি (মাদারীপুর)প্রতিনিধি
মাদারীপুরের ডাসার উপজেলায় গভীর রাতে বসতঘরের টিন কেটে সৌদি প্রবাসীর বাড়িতে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত রাতে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বোতলা গ্রামের কাজি বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী পরিবারের প্রায় ৪ লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম বোতলা গ্রামের জমির কাজির ছেলে লিটন কাজির বসতঘরে রাতের আঁধারে চোর চক্র প্রবেশ করে। চোরেরা ঘরের টিন কেটে সুকৌশলে ভেতরে ঢুকে আলমারি ও ড্রয়ার ভেঙে, স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান আসবাবপত্র নিয়ে যায়। সকালে পরিবারের সদস্যরা চুরির বিষয়টি টের পান।
লিটন কাজির স্ত্রী জানান,এর আগেও আমার ঘরে আরেকবার চুরি হয়েছে, গতরাতের চুরি নিয়ে এক বছরে মোট দুইবার চুরি হলো, চোর চক্রটি ঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে তছনছ করেছে। তার দাবি, সব মিলিয়ে প্রায় ৪ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে তারা। এই ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এই বিষয়ে স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরির উপদ্রব বেড়ে যাওয়ায় তারা উদ্বিগ্ন। তারা প্রশাসনের কাছে টহল জোরদার এবং দ্রুত চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.