আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটা থানা পুলিশের অভিযানে আটককৃত ভারতীয় রেনু পোনা ইছামতী নদীতে অবমুক্ত করা হয়েছে। ইছামতী নদীতে অবমুক্ত করার সময় সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত সকলকে সতর্ক করেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম।
পুলিশ জানায়, শনিবার ২৬ এপ্রিল সকাল ১১টার দিকে থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনাকালে উপজেলার কুলিয়া ব্রীজ সংলগ্ন রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় ৭ বল ভারতীয় রেনু পোনা জব্দ করে।
পুলিশের ধারনা চোরাকারবারিরা অবৈধ পথে রেনু পোনাগুলো নিয়ে এসে নিয়ে যাওয়ার সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে রেনু পোনাগুলো ফেলে পালিয়ে যায়।
পুলিশ রেনু পোনাগুলো জব্দ করে পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় শনিবার দুপুর ১টায় জব্দকৃত রেনু পোনা ইছামতী নদীতে অবমুক্ত করে।
এসময় দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, এসআই সাহিদুর রহমান, এসআই বিপ্লব মালাকার, এসআই তুহিন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহিদুল ইসলাম, দেবহাটা উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধি বাবুরাম কুমারসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ওসি আব্দুল আলিম জানান, কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় অবৈধ পথে ভারতীয় রেনু পোনা এনে আমাদের দেশীয় হ্যাচারির সুনাম নষ্ট করছে।
তাই এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত আছে। ওসি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেনু পোনাগুলো জব্দ করে পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় ইছামতী নদীতে অবমুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার পুলিশের অভিযানে ৯বল ভারতীয় রেনু পোনা জব্দ করা হয়। পরে সেগুলো ইছামতী নদীতে অবমুক্ত করা হয়েছিল।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.