উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং “সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়ন” শীর্ষক সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হয়।
শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ অফিসে আয়োজিত অনুষ্ঠানে ৮০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। প্রতিজনকে ২টি করে ছাগল, ৫০ কেজি করে ছাগলের খাদ্য, ৫টি করে ম্যাট, ২টি টিন এবং ৪টি করে পিলার প্রদান করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ শাহরিয়ার মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন, ভেটেরিনারি সার্জন ডা. নোমান আলী এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা এস. এম. সাইফ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের সহায়তা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের স্বাবলম্বী হতে সহায়তা করবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.