ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়া বিশ্বরোড সংলগ্ন মাতৃকুঞ্জ নামের একটি বহুতল ভবনের চতুর্থ তলা থেকে রাজিব হোসেন রাজু (৩৬) নামে ওই কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাজিব হোসেন রাজু প্রাথমিক সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিইও) হিসেবে কর্মরত ছিলেন এবং বর্তমানে গোপালগঞ্জ সদর উপজেলায় দায়িত্ব পালন করছিলেন। তিনি দুই কন্যা সন্তানের জনক। তার বাড়ি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামে। তিনি নুর ইসলাম শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহতের স্ত্রী হ্যাপি আক্তার, যিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা, জানান—সকালে স্বামীর সঙ্গে কথা বলে তিনি স্কুলে যান। পরে মেয়ের কাছ থেকে ফোন পেয়ে বাসায় ফিরে স্বামীর মরদেহ দেখতে পান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে ভাঙ্গা থানার এসআই হাবিব বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.