গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
মানুষ হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করলেও অনেকেই ব্যক্তি কিংবা পেশাগত জীবনে সুখ্যাতি অর্জন করতে পারেন না। তবে এদের মধ্যে কেউ কেউ তাদের নিজ কর্মগুণে সাধারণ মানুষের কাছ থেকে পেয়ে যান নানান উপাধি। তেমনি একজন চিকিৎসকের সন্ধান মিলেছে বরিশালের গৌরনদীতে।
অসহায় মানুষের চোখের সাধারণ চিকিৎসা দিয়ে ‘গরীবের ডাক্তার’ খেতাব পেয়েছেন ইব্রাহিম খলিল। তিনি গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দারা জানান, আই কেয়ার ভিশন সেন্টারের মাধ্যমে ইব্রাহিম খলিল দীর্ঘদিন ধরে খাঞ্জাপুর ও আশপাশের এলাকার অসহায় চক্ষু রোগীদের সাধারণ সমস্যা চিহ্নিত করে বিনামূল্যে সেবা প্রদান করে আসছেন। এরই মধ্যে তার কাছ থেকে সেবা পেয়ে এলাকার সাধারণ চক্ষুরোগীরা ব্যাপক উপকৃত হয়েছেন। যে কারণে স্থানীয়ভাবে ‘গরীবের ডাক্তার’ হিসেবে তার সুনাম ছড়িয়ে পড়েছে।
শনিবার বিকেলে ভুরঘাটা আই কেয়ার ভিশনে গৌরনদী উপজেলার বাটাজোর থেকে চিকিৎসা নিতে আসা শাহনাজ পারভীন নামে এক নারী বলেন, লোকের মাধ্যমে জানতে পেরে এই ভিশন সেন্টারে চিকিৎসা নিতে এসেছি। আমার আর্থিক অবস্থা খুবই খারাপ থাকার কথা বলার পর আমাকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমি যে সমস্যা নিয়ে তার কাছে এসেছি, সেই সমস্যা নিয়ে জেলা শহরে চিকিৎসা নিতে গেলে অনেক খরচ হতো, যা আমার দ্বারা কোনোদিনও সম্ভব ছিল না। আমি অস্বচ্ছল হওয়ায় টাকা না দিয়েই সেবা গ্রহণ করতে পেরেছি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.