মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলায় হাসপাতালে ২৬ এপ্রিল, রোববার সকালে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদযাপন করা হয়।
পুষ্টি সপ্তাহ উদযাপন শেষে উপজেলা হাসপাতালের সম্মেলন কক্ষে সকাল ১১টায় ডাঃ মোঃ মোস্তাকিম এরন-এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আরেফিন আজিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন।
বক্তব্য রাখেন উপজেলা হাসপাতালের ডাঃ মোঃ ফজলুল হক কাজল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম তৌকির আহমেদ, যুবদলের আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক ছোটন এবং খালিয়াজুড়ি উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব সোহান বিন নবাব।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা হাসপাতালের ইপিআই টেকনিশিয়ান মোঃ কয়েস আকন্দ, স্বাস্থ্যকর্মী মোঃ দেলোয়ার হোসেন (রফিক)সহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতি তার বক্তব্যে বলেন, “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন করা হচ্ছে।
তিনি আরও বলেন, আমরা সবাই পুষ্টিকর খাবার গ্রহণ করবো, নিজে সুস্থ থাকবো এবং অন্যদেরও সুস্থ থাকার আহ্বান জানাবো। সবাই মিলে কাজ করলে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
পরিশেষে উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.