ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক পরীক্ষার্থীসহ মোট চারজনকে বহিষ্কার করা হয়েছে।
রোববার সকালে উপজেলার শাহাবুদ্দিন সিনিয়র কামিল মাদরাসা কেন্দ্রের গণিত (১০৮) পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
কেন্দ্রসচিব ও মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহম্মদ আব্দুর রহীম জানান, পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ পাওয়ায় পরীক্ষার্থী মো. মাসুম বিল্লাহকে বহিষ্কার করা হয়। তিনি আল গাযযালী ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষার্থী। তার রোল নম্বর ২৩১৬৯১ এবং রেজিস্ট্রেশন নম্বর ২৩১৮৭২৯৯৫৯।
এ ঘটনায় দায়িত্বরত দুই কক্ষ পরিদর্শক—সহকারী অধ্যাপক পরিতোষ সমদ্দার ও সহকারী শিক্ষক ছগির হোসেন এবং কেন্দ্র সচিবের সহকারী মো. এমদাদুল হককে কেন্দ্রের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
কেন্দ্রসচিব বলেন, “পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.