নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের দক্ষিণ চরক্লার্ক গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো রোকসানা আক্তার (৯) ও আফসানা আক্তার (৫)। তারা কোম্পানীগঞ্জ উপজেলার গাংছিল গ্রামের কৃষক মহি উদ্দিনের মেয়ে এবং স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুই বোন তাদের বাবা-মায়ের সঙ্গে নানার বাড়িতে অবস্থান করছিল। মাদরাসা বন্ধ থাকায় সকালে পরিবারের অগোচরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় তারা। এ সময় ছোট বোন আফসানা পানিতে ডুবে যেতে থাকলে তাকে উদ্ধার করতে বড় বোন রোকসানা এগিয়ে যায়। একপর্যায়ে দুজনই পানিতে তলিয়ে যায়।
পরে স্বজনরা খোঁজাখুঁজি করে প্রথমে এক বোনের মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে জাল ফেলে অপর বোনের মরদেহ উদ্ধার করা হয়। দ্রুত তাদের স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) দেবাশীষ দাস জানান, নিহতদের স্বজনেরা থানায় এসেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.