তালা(সাতক্ষীরা) প্রতিনিধি
তালায় উইমেন জব ক্রিয়েশন সেন্টারের বাস্তবায়নে Promoting Rights of the Vulnerable Women প্রকল্পের আওতায় লিগাল এইড রেফারেল মেকানিজম বিষয়ে অর্ধবার্ষিক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৩, ২৫, ২৬ এবং ২৭ এপ্রিল জালালপুর ও মাগুরা ইউনিয়নের আওতাধীন কমিউনিটি পর্যায়ে ৭টি পৃথক নারী উন্নয়ন দলের প্রতিটি দলের ২৫ জন সদস্যের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নারীদের অধিকার, সুশাসন, জীবন দক্ষতা, জনসেবা, স্বাস্থ্যসেবা এবং আইনী সহায়তা গ্রহণের জন্য রেফারেল ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
ইউরোপিয়ান ইউনিয়ন ও খ্রিষ্টান এইড-এর অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এ ওরিয়েন্টেশন সভায় সহায়কের ভূমিকা পালন করেন কাজী বাবর আলী, প্রকল্প সমন্বয়কারী। এছাড়া সংশ্লিষ্ট ইউনিয়নের ফিল্ড ভলেন্টিয়ার তানজিলা খাতুন ও প্রশান্ত কুমার ঘোষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.