আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে শহরের উওর কোটগাও এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত প্রতারক চক্রের ৯ জন নারী ও একজন খদ্দেরকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) বিকালে উওর কোটগাও এলাকার কাউসার হোসেন মোল্লার "মোল্লা কুটির" ৪র্থ তলার নিচ তলা থেকে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
আটককৃতরা হলেন,১। সিমা বেগম (৪৫),২। শিউলি বেগম (৪৫), ৩। আয়শা মনি (২১), ৪। আখি (৩৮),৫। তানিয়া আক্তার (৩৫), ৬। কবিতা আক্তার (৩২), ৭। আখি বেগম (৩৫), ৮। মোসাঃ শারমিন(৩৫), ৯। মোসাঃ রত্না (২৪), ১০। হেলাল খান(৫৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন মূলহোতা জানিয়েছেন, তারা বিভিন্ন এলাকায় ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে লোকচক্ষুর আড়ালে নিজেদেরসহ আরও নারীদের দিয়ে দেহব্যবসা পরিচালনা করতেন। মোবাইল ফোনের মাধ্যমে খদ্দের সংগ্রহ করা হতো।
আরও জানানো হয়, বিদেশ ফেরত ব্যক্তিরাই তাদের বিশেষ গ্রাহক ছিলেন। এছাড়াও অনেক সময় খদ্দেরদের ভয়ভীতি দেখিয়ে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.