বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মুরাদ হোসেন।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. রেজাউল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, আরএমও ডা. শারমীন সুলতানা, মেডিকেল অফিসার ডা. রাসেল মাহমুদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, হাসপাতালের পরিসংখ্যানবিদ সুমন মিয়া, টিএলসিএ আব্বাস আলী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
গত ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ৭ দিন ব্যাপী পুষ্টি সপ্তাহে পুষ্টি বিষয়ে কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.