কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া উপজেলার হাজীগঞ্জ-গৌরিপুর আঞ্চলিক সড়কের ডুমুরিয়া এলাকায় মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষে সাগর হোসেন (২৬) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে ডুমুরিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর কুমিল্লা জেলার বাসিন্দা।
পুলিশ জানায়, প্রাথমিক তথ্যানুযায়ী সাগর একটি যাত্রীবাহী বাসের স্টাফ ছিলেন। তিনি মালিকের মোটরসাইকেলে তেল নিতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান।
বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও পিকআপ জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.