নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফসান নামে ১০ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ঈশ্বর লক্ষিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত আফসান হোসেন ওই গ্রামের জুয়েল মোল্যার ছেলে।নিহতের বাবা জুয়েল বলেন, ঘটনার সময় আফসানের মা তাকে বাড়ির ভেতরের গোসলখানার পাশে বসিয়ে রাখেন। সেখানে খেলাধুলা করছিল আফসান। তাদের রুম থেকে গোসলখানার পাশেই থাকা গরুর গোয়ালঘরে বিদ্যুতের সংযোগ দেওয়া ছিল।
অসাবধানতা বশত একটি টিনের সঙ্গে বিদ্যুতের লাইনের সংযোগ লেগে গিয়ে টিনে বিদ্যুৎ প্রবাহিত হতে থাকে। খেলতে খেলতে শিশুটি হঠাৎ করে ওই টিনে হাত দিলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
শিশুটির মা প্রথমে বিষয়টি বুঝতে না পেরে তার জ্বর এসেছে মনে করে মাথায় পানি দেন এবং চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে বিষয়টি বুঝতে পেরে শিশুটিকে উদ্ধার করার চেষ্টা করেন, তবে ততক্ষণে তার মৃত্যু হয়।
সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানায় অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, নিহতের পরিবারের অনুরোধে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.