কাউনিয়া (রংপুর) প্রতিনিধ
রংপুরের কাউনিয়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন সম্পন্ন হয়।
ফাইনাল খেলায় বালিকা বিভাগে কুর্শা ইউনিয়নের শিবু বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়ে শহীদবাগ ইউনিয়নের খোর্দ্দ ভুতছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে বালক বিভাগে বালাপাড়া ইউনিয়নের আরাজি হরিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে একই বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার মোছা. আঞ্জুমান আরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম সফি।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোছা. তানিয়া আকতার, বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনছার আলী, কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মজিদ, সহকারী শিক্ষা অফিসার মো. রঞ্জু আলম, সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. তাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আশফিকা বুলবুল পেস্তা প্রমুখ।
উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে মোট ৭টি বালক ও ৭টি বালিকা দল এ টুর্নামেন্টে অংশ নেয়। খেলা শেষে সেরা গোলদাতা, সেরা খেলোয়াড় এবং চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের ক্ষুদে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.