নিজস্ব প্রতিবেদক
মস্তিষ্কে টিউমার থেকে ক্যান্সারে আক্রান্ত শিশু আফরিনের জীবন বাঁচাতে প্রয়োজন প্রায় ১২ লাখ টাকা। বর্তমানে ভারতের ভেলোরে চিকিৎসাধীন এই শিশুকে বাঁচাতে সমাজের সহৃদয় ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন তার অসহায় বাবা-মা।
জানা যায়, আফরিনের বয়স যখন মাত্র আড়াই বছর, তখন তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এরপর থেকেই শুরু হয় তার দীর্ঘ চিকিৎসা সংগ্রাম। ধীরে ধীরে টিউমারটি ক্যান্সারে রূপ নেয়। ইতোমধ্যে তার মাথায় পাঁচবার অপারেশন করা হয়েছে এবং দেওয়া হয়েছে প্রায় ৩০টি রেডিওথেরাপি। এতদিন দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চললেও বর্তমানে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, এখন আফরিন ঠিকমতো খেতেও পারছে না। উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শে তাকে ভারতের ভেলোরে নেওয়া হয়েছে। গত ১৩ এপ্রিল ২০২৬ থেকে সেখানকার সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে। চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথায় ষষ্ঠ দফা অস্ত্রোপচার প্রয়োজন।
আফরিনের বাবা আবুল হোসেন গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের গোপনীয় সহকারী (সিএ) হিসেবে কর্মরত। মেয়ের চিকিৎসার জন্য ইতোমধ্যে তিনি জমি বিক্রি করেছেন, ঋণ নিয়েছেন এবং সব ধরনের সঞ্চয় ব্যয় করেছেন। বর্তমানে তিনি ঋণের ভারে জর্জরিত হয়ে পড়েছেন এবং নতুন করে চিকিৎসার ব্যয় বহন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না।
এ অবস্থায় মেয়ের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।
আফরিনের চিকিৎসার জন্য সহায়তা পাঠাতে যোগাযোগ করা যাবে— হোয়াটসঅ্যাপ: ০১৬৭৭২৫৭২৯৪
বিকাশ: ০১৬৭৭২৫৭২৯৪
ব্যাংক হিসাব:
নাম: G. M Abul Hossen
হিসাব নম্বর: 6109334085112
রাউটিং নম্বর: 200350792
ব্যাংক: সোনালী ব্যাংক পিএলসি, পাঁচুরিয়া শাখা, গোপালগঞ্জ।
মানবিক সহায়তা পেলে হয়তো নতুন জীবন ফিরে পেতে পারে ছোট্ট আফরিন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.