Nabadhara
ঢাকারবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে স্বতন্ত্র প্রার্থী শহীদ ইকবাল হোসেনের গণসংযোগ ও পথসভা: কলস মার্কার পক্ষে সমর্থনের আবেদন

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১, ২০২৬ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন রবিবার(১ ফেব্রুয়ারি)বিকাল থেকে রাত পর্যন্ত ঢাকুরিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা পরিচালনা করেছেন। তিনি কলস প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

শহীদ ইকবাল হোসেন পথসভায় বলেন, “মনিরামপুরে বিএনপির অস্তিত্ব রক্ষা করা ও নেতা-কর্মীদের চোখের পানির মূল্য দিতে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আমি কোনো প্রতিশ্রুতি দিতে চাই না, তবে সকল হিন্দু-মুসলিম সম্প্রদায় একত্রে সুখে দুঃখে বসবাস করবে—এই অঙ্গিকার নিয়েই আমি কলস মার্কায় স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে এই সম্প্রীতি বজায় রাখবেন বলে আশা করি। বিজয় হলে এলাকার উন্নয়নসহ সব পরিস্থিতিতে জনগণের পাশে থাকবো।”

এ সময় বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ নারী-পুরুষ ভোটার উপস্থিত ছিলেন এবং কলস মার্কার শ্লোগানে ইউনিয়নে ব্যাপক সাড়া ফেলে দেন। শহীদ ইকবালের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নেতা মাষ্টার মতিয়ার রহমান, মিজানুর রহমান ডবলু, সাবেক ছাত্র নেতা অলোক কুমার দে, জুলফিকার আলী ভুট্টসহ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।