Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে সরকারি গাছ বিক্রির অভিযোগ

মো.জিহাদুল ইসলাম, নড়াইল
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

মো.জিহাদুল ইসলাম, নড়াইল

নড়াইলের লোহাগড়া-রাধানগর সড়কের পাশে সরকারি গাছ বিক্রির অভিযোগ উঠেছে উপজেলার ইতনা ইউনিয়নের পূর্ব দৌলতপুর গ্রামের বিকাশ ওরফে বাবলু সাহার বিরুদ্ধে। অভিযোগ, ৩ ফেব্রুয়ারি (বুধবার) তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সড়কের পাশে থাকা সিরিস, মেহেগুনীসহ প্রায় ১০-১২ প্রজাতির গাছ কেটে স্থানীয় বাজারে বিক্রি করেছেন।

স্থানীয়দের মতে, বাবলু সাহা ওই গাছগুলো স্থানীয় ইতনা বাজার এলাকার এক ব্যবসায়ীর কাছে লক্ষাধিক টাকায় বিক্রি করেন। বিষয়টি ইউনিয়ন পরিষদের সচিবকে জানালে চৌকিদারের মাধ্যমে গাছ কাটা বন্ধ করার চেষ্টা করা হয়, কিন্তু তারা চৌকিদারের কথা অমান্য করে গাছ কেটে ফেলে। পরে ইউনিয়ন নায়েব আবুল বাশার সরেজমিনে গিয়ে গাছ অন্যত্র সরানোর নির্দেশ দেন এবং উপজেলা সহকারী কমিশনার (ভুমি)-কে অবহিত করার কথা জানান।

অভিযুক্ত বাবলু সাহা পরে নিজেকে ডাঃ বৌদ্ধ্য নাথের ভাই পরিচয় দিয়ে সাংবাদিকদের হুমকি দিয়েছেন বলে স্থানীয়রা অভিযোগ করেন। এ বিষয়ে বাবলু সাহা বলেন, “ওই গাছ তিনি নিজে লাগিয়েছিলেন, তাই অনুমতি ছাড়া কেটে ফেলেছেন। পরে ইউনিয়ন সচিব ও নায়েব এসে গাছ এসিল্যান্ড অফিসে পাঠানোর নির্দেশ দেন।” প্রথমে নিজের ভুল স্বীকার না করলেও পরে অপরাধ স্বীকার করেন।

ইউনিয়ন নায়েব আবুল বাশার জানান, “প্রাথমিকভাবে বাবলু সাহা দাপট দেখালেও মামলার ভয় দেখালে অপরাধ স্বীকার করে নেয়। এরপর জব্দকৃত গাছ এসিল্যান্ড অফিসে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।”

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাদিয়া সুলতানা জানান, জব্দকৃত গাছ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অফিসে রাখা হয়েছে। তবে অভিযুক্তের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, এ বিষয়ে তিনি জানান, ইউএনও’র সঙ্গে যোগাযোগ করে পরবর্তী তথ্য জানানো হবে।

সচেতন মহল এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন, যাতে সরকারি সম্পদ রক্ষা ও ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধ করা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।