Nabadhara
ঢাকারবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে রহস্যজনক রোগে একদিনে সাড়ে ৬ হাজার কোয়েলের মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় একটি কোয়েল খামারে রহস্যজনক রোগের কারণে একদিনে প্রায় সাড়ে ৬ হাজার পাখির মৃত্যু হয়েছে। এতে খামারির প্রায় সাড়ে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রবিবার বিকেলে উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি মধ্যচর গ্রামে গিয়ে সরেজমিনে এ তথ্য নিশ্চিত করা হয়। খামার মালিক সুফিয়ান জানান, শনিবার দুপুর থেকে হঠাৎ করে পাখিগুলো অসুস্থ হতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যে একের পর এক কোয়েল মারা যেতে থাকে। রবিবার বিকাল পর্যন্ত প্রায় সাড়ে ৬ হাজার পাখি প্রাণ হারিয়েছে।

তিনি আরও জানান, স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে প্রথমে ব্রয়লার ও লেয়ার মুরগির খামার শুরু করেছিলেন, পরে কোয়েল পালনে ঝুঁকেন। কয়েক মাস আগে বিভিন্ন উৎস থেকে ঋণ নিয়ে প্রায় ৮ হাজার কোয়েল বাচ্চা কিনে খামারটি গড়ে তোলেন। পাখিগুলো ডিম দেওয়া শুরু করলে প্রতিদিন ১২–১৩ হাজার টাকার আয় হতো, যা দিয়ে তিনি ও তার সঙ্গে থাকা তিনজন শ্রমিকের জীবিকা চলে।

খামার মালিকের দাবি, হঠাৎ অজ্ঞাত রোগে পাখিগুলো ঝিমিয়ে পড়ে এবং দ্রুত মারা যেতে থাকে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ প্রয়োগ করা হলেও কোনো ফল পাওয়া যায়নি। বর্তমানে জীবিত পাখিগুলোর অবস্থাও আশঙ্কাজনক। খামার ঘুরে দেখা গেছে, মৃত পাখির স্তুপ জমে রয়েছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

সুফিয়ান বলেন, “খামারে প্রায় ৯ লাখ টাকা বিনিয়োগ করেছি, যার বেশিরভাগই ঋণ। ডিম বিক্রি করে ঋণ পরিশোধের পরিকল্পনা ছিল। হঠাৎ এমন বিপর্যয়ে আমি দিশেহারা হয়ে পড়েছি।”

স্থানীয় ইউপি সদস্য আলেক চান সজীব বলেন, খামারের এই ক্ষতিতে তিনি মর্মাহত এবং ক্ষতিগ্রস্ত খামারিকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

সিরাজদিখান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শবনম সুলতানা জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নির্ধারণ করা যায়নি। “আমরা নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা করছি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।