মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে ফ্যামিলি ও কৃষি কার্ড বিতরণ প্রক্রিয়া এবং সরকারের বিভিন্ন অধিদপ্তরের সঙ্গে জনসাধারণের যোগাযোগ ও সম্পর্ক স্থাপন বিষয়ে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ মে) সকাল ১১টার দিকে স্থানীয় সিডিপি (সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস) কার্যালয়ের কনফারেন্স হলে এ বৈঠকের আয়োজন করা হয়। এএলআরডি’র সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিপির চেয়ারম্যান উম্মে হানি চায়না।
সিডিপির প্রজেক্ট ডিরেক্টর জন প্রবঞ্জন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু সালেহ, সাংবাদিক দিলরুবা খাতুন এবং সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমন্বয়কারী মোস্তফা মইমসহ অন্যান্যরা।
বৈঠকে বিভিন্ন এলাকার পিছিয়ে পড়া নারীরা অংশ নেন। বক্তারা বলেন, ফ্যামিলি ও কৃষি কার্ড তৈরির জন্য কোনো ধরনের দালাল বা মধ্যস্থতাকারীর কাছে টাকা দেওয়ার প্রয়োজন নেই। সেবাপ্রার্থীদের সরাসরি সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়।
তারা আরও বলেন, কার্ডধারীরা নিজস্ব ব্যাংক হিসাবের মাধ্যমে সরকারি সব সুবিধা গ্রহণ করতে পারবেন। এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
অনুষ্ঠানটি স্থানীয়ভাবে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অংশগ্রহণকারীরা মত দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.