মাছুম বিল্লাহ জুয়েল কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঁঠালিয়ায় প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ মে রোববার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর এর আয়োজন করেন। সেমিনারে কামার, কুমার, হেয়ার ড্রেসিং, বিউটিফিকেশন, বাঁশ বেতের প্রস্তুতকারী, বিউটিফিকেশনসহ স্থানীয় দশটি পেশার লোকজন অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা সমাজসেবা অফিসার সুব্রত কুমার দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবা অধিদপ্তর ঝালকাঠি এর সহকারী পরিচালক মোঃ মিজান সালাউদ্দিন, বাগেরহাট উপজেলার সমাজসেবা অফিসার আঃ সোহেল পারভেজ সহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও অন্যান্য পেশার লোকজন।
সেমিনারে কামার, কুমার, হেয়ার ড্রেসিং, বিউটিফিকেশন, বাঁশ বেতের প্রস্তুতকারীদেরকে পেশাকে আরো আধুনিক ও গতিশীল করার জন্য ব্যাপক ধারনা দেয়া হয় এবং সরকারের পক্ষ থেকে তাদের জীবনমান উন্নয়নে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.