ফেনী প্রতিনিধি
ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাটাননগর ইউনিয়নের সিলোনিয়া গ্রামের নুরুল আলম ফরাজীকে ঘিরে ফেনী জেলা ও সৌদি আরব প্রবাসী বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।
দলের একাধিক নেতাকর্মীর অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময় নুরুল আলম ফরাজী ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতার ঘনিষ্ঠ সহযোগী ও অর্থদাতা হিসেবে কাজ করেছেন। বিশেষ করে ফেনীর সাবেক সংসদ সদস্য নিজাম হাজারীর বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তিনি আর্থিক সহায়তা দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।
এছাড়া অভিযোগে আরও বলা হয়, বর্তমানে তিনি এলাকায় জামায়াতে ইসলামীর অর্থদাতা হিসেবেও পরিচিত। প্রবাসে অবস্থান করেও বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের চাঁদাবাজি, সেবা কেন্দ্র দখল এবং নতুন কমিটি গঠনের তদবির চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেছেন একাধিক প্রবাসী নেতা।
এদিকে সৌদি আরবে অবস্থানরত ফেনী ও সৌদি আরব প্রবাসী বিএনপির নেতাকর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে যারা আন্দোলন-সংগ্রামে যুক্ত ছিলেন তারা এখন অনেক ক্ষেত্রে উপেক্ষিত হচ্ছেন। তাদের অভিযোগ, বিতর্কিত ব্যক্তিদের দলে প্রভাব বিস্তারের কারণে তৃণমূল পর্যায়ে হতাশা তৈরি হয়েছে।
তারা বিএনপির কেন্দ্রীয় নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানিয়েছেন, এসব অভিযোগ তদন্ত করে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য।
অভিযোগের বিষয়ে নুরুল আলম ফরাজীর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.