আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনিতে পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মে) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম, সাবেক অধ্যক্ষ আলহাজ্ব রুহুল আমিন, এসআই ফিরোজ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এম হেদায়েতুল ইসলাম, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, ড. অধ্যক্ষ আবুল হাসান, ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, প্রেসক্লাব সভাপতি এস কে হাসান, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, ইয়াহিয়া ইকবাল, জাকির হোসেন প্রিন্স, আবুল কালাম আজাদ বুলবুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় ঈদুল আজহাকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, গরু-ছাগলের হাট ও বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জোরদার করা, সড়কে বেপরোয়া যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, উচ্চ শব্দে বাদ্যযন্ত্র ব্যবহার রোধ এবং কোরবানির পশুর চামড়া ন্যায্যমূল্যে বিক্রির সুযোগ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
এছাড়া কোরবানির মাংস সুষ্ঠুভাবে বণ্টন, অসহায় ও দরিদ্র মানুষের ঈদ আনন্দ নিশ্চিত করা এবং ওয়াপদার বাঁধ ও খোলা স্থানে বসবাসরত নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.