কয়রা(খুলনা)প্রতিনিধি
জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগে খুলনা জেলা ছাত্রদলের অব্যাহতি প্রাপ্ত আহ্বায়ক ফিরোজ আহম্মেদের স্থায়ী বহিষ্কার এবং জেলা ছাত্রদলের পকেট কমিটি পুনর্গঠনের দাবিতে কয়রায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ মে) বিকেলে কয়রা উপজেলা ছাত্রদলের উদ্যোগে কয়রা সদরের কপোতাক্ষ কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মধুর মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
সমাবেশে বক্তারা বলেন, দলের শৃঙ্খলা ও আদর্শবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে খুলনা জেলা ছাত্রদলের কমিটি পুনর্গঠনের দাবি জানান তারা।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আরিফ বিল্লাহ সবুজ, সদস্য সচিব মো. মাহামুদ হাসান, ছাত্রনেতা ইমরান হোসেন, মামুন হোসেন, তাজমিরুল, ইয়াছিন আরাফাত, কপোতাক্ষ কলেজ ছাত্রদলের সহ-সভাপতি তামিম আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল, খান সাহেব কোমরউদ্দীন ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি নুর আলম, কয়রা সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাশরাফি আজাদ, মহারাজপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান, বেদকাশি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন, মহেশ্বরীপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়েজকুরনি, বাগালি ইউনিয়ন ছাত্রদলের নেতা মিলন ও তরিকুলসহ অন্যান্য নেতাকর্মীরা।
সমাবেশ শেষে নেতাকর্মীরা দলীয় শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.