আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনি সদর ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় দরিদ্র ও সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
রোববার (২৪ মে) বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ৬৯৪ জন তালিকাভুক্ত উপকারভোগীর মাঝে জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমে ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস। এছাড়া আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন, ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইউপি সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি সদস্যদের মাধ্যমে পৃথকভাবে স্ব-স্ব ওয়ার্ডের তালিকাভুক্ত উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়। এতে মোট ৬ হাজার ৯৪০ কেজি (৬.৯৪ টন) চাল বিতরণ সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.