তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলায় শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (২৪ মে) সকাল ১০টায় তালা উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমতা ফোরাম (সিএসও হাব, সাতক্ষীরা) ও ভূমিজ ফাউন্ডেশনের আয়োজনে এবং ইউরোপীয় ইউনিয়ন ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এই প্রতিবাদ সমাবেশ হয়।
ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা স্বাগত বক্তব্য দেন এবং স্মারকলিপির দাবিগুলো পাঠ করে শোনান।
কর্মসূচিতে বক্তব্য রাখেন সমতা ফোরামের সম্পাদক শফিকুল ইসলাম, আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের প্রধান নাহিদ ইসলাম, তালা রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক নারায়ণ চন্দ্র মজুমদার, সাংবাদিক বি এম জুলফিকার রায়হান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়াদ্দার, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রহমান, উত্তরণের পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক রেজাউল করিম, অন্ত্যজ পরিষদের সভাপতি সরস্বতী দাসসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও এক শিক্ষার্থী।
বক্তারা শিশু রামিসার ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, “এ ধরনের জঘন্য ঘটনা সমাজের জন্য লজ্জাজনক।” তাঁরা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্মারকলিপিতে শিশু নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ, দ্রুত বিচার, শিশু সুরক্ষা আইনের যথাযথ প্রয়োগসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.