মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে নোঙর করা শাহ সিমেন্টের একটি জাহাজে কাজ করার সময় বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার পশ্চিম মুক্তারপুর এলাকায় শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম হাসান খান (৩৫)। তিনি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার কলাগাছিয়া এলাকার মালেক খানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে প্রবল বৃষ্টির মধ্যে শাহ সিমেন্ট ফ্যাক্টরির শ্রমিকরা নদীতে নোঙর করা জাহাজ থেকে মালামাল খালাসের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে হাসান খান গুরুতর আহত হন। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস জানান, হাসপাতালে আনার আগেই ওই শ্রমিকের মৃত্যু হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.