স্টাফ রিপোর্টার,চিতলমারী
বাগেরহাটের চিতলমারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকী পালন উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ মে) বিকেল ৫টায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নিয়ামত আলী খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম শেখ, লিসন শেখ, সদস্য হাফিজুর শেখসহ উপজেলার সাতটি ইউনিয়নের আহ্বায়ক ও সদস্য সচিবরা।
সভায় আগামী ৩০ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.