আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার পাঁচ ইউনিয়নের ৯০টি পরিবারের হাতে অনুদানের অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক।
অনুষ্ঠানে প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ৪ লাখ ৪৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, সারোয়ার হোসেন মিয়া, আবুল হোসেন মোল্লা, এনায়েত হোসেন খান মনু, রাজিহার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খন্দকার মোহাম্মদ আলী, মহিলা দলের নেত্রী নয়ন খানমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুদান পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং ঈদের আগে এমন সহায়তা পাওয়ায় কৃতজ্ঞতা জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.