দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় নিজ সৎ নানার বিরুদ্ধে ১২ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় জনতা অভিযুক্তকে পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে ওই ১২ বছরের শিশুটি ভেড়ামারা উপজেলার নওদাপাড়া এলাকায় নানির বাড়িতে বেড়াতে যায়। মঙ্গলবার বেলা ১১টার দিকে সৎ নানা সাহাবুল হোসেন তাকে পা টিপে দেওয়ার কথা বলে নিজ ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।
শিশুটি ঘর থেকে বের হয়ে কান্নাকাটি শুরু করলে ধর্ষণের ঘটনাটি প্রকাশ পায়। খবর পেয়ে স্থানীয় বিক্ষুব্ধ জনতা সাহাবুল হোসেনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত সাহাবুল হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শিশুটির মেডিকেল পরীক্ষাসহ আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.