কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী বুরগী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। সভার শুরুতেই নবগঠিত এডহক কমিটির সভাপতি মো. আল মাসুদ গাজীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন বিদ্যালয়ের শিক্ষকরা। একই সঙ্গে কমিটির অন্যান্য সদস্যদেরও ফুল দিয়ে স্বাগত জানানো হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুব আলমের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল আজিজ মাস্টার।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মো. শহিদ উল্লাহ, বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির অভিভাবক সদস্য মিজানুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পরে নবনির্বাচিত সভাপতি মো. আল মাসুদ গাজী শিক্ষার মান উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত অতিথিরা বিদ্যালয়ের ভবিষ্যৎ অগ্রগতিতে নতুন কমিটির ভূমিকা ইতিবাচক হবে বলে আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.