কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি ও জেবি গ্রুপের চেয়ারম্যান সরদার জাহিদের উদ্যোগে এবং ‘জেবি গ্রুপ’-এর সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন এবং পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম তৌহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, ঈদ আমাদের মাঝে সম্প্রীতি ও মেলবন্ধনের বার্তা নিয়ে আসে। এই ঐক্য ধরে রেখে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সংগঠিত হয়ে কাজ করতে হবে। তৃণমূল থেকে দলকে আরও শক্তিশালী করতে এবং জনগণের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম, ফকির তরিকুল ইসলাম, বাবু সোমনাথ দে, মো. ওহিদুজ্জামান পল্টু, ছাত্রদলের নেতা রাসেল মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, যুবদল নেতা এমদাদুল হক মাসুদ, শেখ সুজন, কৃষক দলের সভাপতি মুক্তি, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সরদার নাহিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
আলোচনা সভা শেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.