ফরিদপুর প্রতিনিধি
“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও নেতৃত্ব আজও দেশের মানুষের কাছে অনুপ্রেরণার অন্যতম উৎস। তাঁর দেখানো পথ অনুসরণ করেই দেশ ও জনগণের কল্যাণে এবং গণতন্ত্র রক্ষায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন।”
শনিবার (৩০ মে) ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় নেত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের অসামান্য অবদান এবং দেশের সংকটময় সময়ে তাঁর দূরদর্শী নেতৃত্ব জাতিকে সঠিক পথের দিশা দেখিয়েছিল। বর্তমান সময়েও তাঁর আদর্শ ধারণ করে নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান তিনি।
উপজেলা ও ইউনিয়ন বিএনপির উদ্যোগে নগরকান্দার তিনটি পৃথক স্থানে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিটি অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থদের মাঝে খাবার বিতরণ ও অনুদান প্রদান করেন শামা ওবায়েদ।
প্রথমে চরযশোরদী ইউনিয়নের চাঁদহাট বাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে প্রায় ২৫০ থেকে ৩০০ জন দুস্থ মানুষের মাঝে খাবার ও অনুদান বিতরণ করা হয়।
পরে তালমা মোড়ে আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে তিনি প্রায় ৩৫০ থেকে ৪০০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার ও অনুদান বিতরণ করেন।
সর্বশেষ নগরকান্দা পৌরসভার শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণ অংশ নেন।
অনুষ্ঠানগুলোতে শামা ওবায়েদের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নগরকান্দা পৌর যুবদলের সাবেক সভাপতি মো. তৈয়াবুর রহমান মাসুদ, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান শাহিন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল এবং সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।নাজিম বকাউল
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.