ফরিদপুর প্রতিনিধি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে অসহায়, ছিন্নমূল ও পথচারীদের পাশে দাঁড়িয়েছে জেলা স্বেচ্ছাসেবক দল। আজ রোববার দুপুরে শহরের গোপালপুর সমাজকল্যাণ ক্লাবের সামনে পাঁচ শতাধিক মানুষের মাঝে নগদ অর্থ ও দুপুরের খাবার বিতরণ করা হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার শিথিলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবার ও অর্থ বিতরণ করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশসহ স্থানীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
খাবার বিতরণ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.