সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
অসহায়, দুস্থ, নির্যাতিত ও সুবিধাবঞ্চিত মায়েদের কল্যাণে মানবিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে বরিশালে প্রশংসা কুড়াচ্ছে সামাজিক ও মানবিক সংগঠন ‘সেভ দ্য মাদার’ (Save the Mother)। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সমাজের অবহেলিত মায়েদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সহায়তা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
২০০৭ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির প্রতিষ্ঠাতা বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, সমাজসেবক ও বাবুগঞ্জ উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী মাহফুজুল আলম মিঠু। তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি অসহায়, দুস্থ ও নির্যাতিত মায়েদের সহায়তায় কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে ‘সেভ দ্য মাদার’ আজ অনেক সুবিধাবঞ্চিত পরিবারের আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে।
সংগঠনটির উদ্যোগে নিয়মিত খাদ্যসামগ্রী বিতরণ, চিকিৎসা সহায়তা, শীতবস্ত্র প্রদান, শিক্ষা সহায়তা এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। বিশেষ করে ঈদ, রমজান ও দুর্যোগকালীন সময়ে ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণের মাধ্যমে সংগঠনটি মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
সম্প্রতি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে কোরবানির মাংস, চাল, তেল, সেমাই, আলুসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বাবুগঞ্জে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে শতাধিক অসহায় ও নিম্নআয়ের পরিবারকে সহায়তা দেওয়া হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা প্রকৌশলী মাহফুজুল আলম মিঠু বলেন, “মায়ের সেবা মানেই মানবতার সেবা। সমাজের সবচেয়ে অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই ‘সেভ দ্য মাদার’-এর যাত্রা শুরু। আমরা চাই কোনো মা যেন অভাব, নির্যাতন বা অসহায়ত্বের কারণে কষ্ট না পান।”
উপকারভোগী পরিবারের সদস্যরা জানান, সংগঠনটির সহায়তা তাদের জীবনে স্বস্তি এনে দিয়েছে। তারা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, মহান আল্লাহর রহমতে ‘সেভ দ্য মাদার’-এর মানবিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং দেশের আরও বেশি অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মা এ সংগঠনের সেবার আওতায় আসবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.