ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা-এর গড়াই নদী থেকে অজ্ঞাতনামা এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকেলে উপজেলার উলুবাড়িয়া এলাকায় গড়াই নদীতে একটি শিশুর মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
লাঙ্গলবাঁধ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনিসুজ্জামান জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে গড়াই নদীর উলুবাড়িয়া এলাকা থেকে আনুমানিক ৩-৪ মাস বয়সী এক অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলা এলাকার হতে পারে।
তিনি আরও জানান, মরদেহটির পরিচয় শনাক্তে সংশ্লিষ্ট এলাকায় তথ্য পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.