নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে কচুক্ষেত থেকে গাঁজাগাছ উদ্ধার এবং নিতাই কুমার মন্ডল (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রামনগর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক নিতাই কুমার মন্ডল উপজেলার রামনগর গ্রামের নন্দ কুমারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার -এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রামনগর গ্রামের একটি কচুক্ষেতে গোপনে গাঁজা গাছ রোপণ ও পরিচর্যা করা হচ্ছে।
পরে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে নিতাই কুমার মন্ডলকে আটক করে। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার কচুক্ষেত থেকে একটি গাঁজাগাছ উদ্ধার ও জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত গাঁজাগাছটির ওজন প্রায় ২ কেজি ৫০০ গ্রাম।
এ ঘটনায় আটক নিতাই কুমার মন্ডলের বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.