কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাগেরহাটের কচুয়ায় উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ মে) বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, “শহীদ জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি। তাঁর দূরদর্শী নেতৃত্ব, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।”
সভাপতির বক্তব্যে সরদার জাহিদ বলেন, “শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. মোজাফফর রহমান আলম, জেলা বিএনপি নেতা খান মনিরুল ইসলাম, জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা মানফুজুর রহমান, মোল্লাহাট মহিলা দলের আহ্বায়ক পাইলট রেনজিনা আহমেদ পিয়াংকা, জেলা ছাত্রদলের সভাপতি মোল্লা আতিকুর রহমান রাসেল এবং সাধারণ সম্পাদক শেখ নেয়ামুল কবির রাহুল।
এছাড়া বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল কুমার দাস, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ শেখ, বিএনপি নেতা মোল্লা আব্দুল গাফফার, শেখ আনোয়ার হোসেন, সিকদার মনিরুল ইসলাম, মো. কামরুল ইসলাম, কাজী জাদরেল হোসেন, তরফদার আজগর আলী, যুবদল নেতা এমদাদুল হক মাসুদ, শেখ সুজন, কৃষকদলের সভাপতি আল মামুন মুক্তি, স্বেচ্ছাসেবক দল নেতা সরদার নাহিদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, রাজনৈতিক দর্শন এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।
আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.