কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় নিজ বোনকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামাতো ভাই ফোরকান হাওলাদার (৪৮)-কে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রোববার রাত ৯টার দিকে পৌরশহরের বাদুরতলী স্লুইস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার ফোরকান হাওলাদার পেশায় ইলেকট্রিক মিস্ত্রি এবং ভুক্তভোগী নারীর মামাতো ভাই।
ভুক্তভোগী নারী (৪৬) সোমবার সকালে কলাপাড়া থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগীর অভিযোগে জানা যায়, তার বসতঘরের দোতলায় বৈদ্যুতিক সংযোগে সমস্যা দেখা দিলে তিনি ফোরকান হাওলাদারকে ডেকে আনেন। রাত ৯টার দিকে ফোরকান কাজ করতে আসেন। এ সময় ঘরে নারীকে একা পেয়ে তিনি তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন এবং জাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালান।
নারীর চিৎকারে পাশের গোয়ালঘর থেকে তার স্বামী ও ছেলে দৌড়ে এসে ফোরকানকে হাতেনাতে আটক করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে এবং আসামিকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.