মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে অংশীজনদের নিয়ে সচেতনতামূলক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুন ) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে মধুখালী মাল্টিপারপাস হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। তিনি বলেন, মাদক ও বাল্যবিবাহ সমাজের জন্য মারাত্মক অভিশাপ। এ দুটি সামাজিক ব্যাধি রোধে প্রশাসনের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
“মাদকমুক্ত মধুখালী গড়ি, সুস্থ-সবল জীবন গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, মধুখালী থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়, উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলিমুজ্জামান এবং বীর মুক্তিযোদ্ধা আবুল বাশারসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. ইকবাল হাসান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা।
আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সচেতনতামূলক এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.