মো. রুহুল আমিন রাজু, মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
জামালপুর জেলা পুলিশের উদ্যোগে বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে সহকর্মীদের ভালোবাসা ও শুভকামনায় সিক্ত হলেন সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) মো. ইমরুল হাসান।
মঙ্গলবার (২ জুন ) জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ের অফিস কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর জেলার পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে মো. ইমরুল হাসান তাঁর দায়িত্বশীলতা, সততা, পেশাদারিত্ব ও কর্মনিষ্ঠার মাধ্যমে সহকর্মী ও সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। ইসলামপুর সার্কেলে দায়িত্ব পালনকালে তিনি আইনশৃঙ্খলা রক্ষা, জনসেবার মানোন্নয়ন এবং মানবিক পুলিশিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “কর্মস্থল পরিবর্তন হলেও একজন দক্ষ ও সৎ কর্মকর্তার অবদান কখনো হারিয়ে যায় না। আমরা একসঙ্গে কাজ করার স্মৃতিগুলো হৃদয়ে লালন করি এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার কর্মদক্ষতা, নেতৃত্বগুণ এবং সহকর্মীদের প্রতি আন্তরিক আচরণের ভূয়সী প্রশংসা করা হয়। একই সঙ্গে তাঁর নতুন কর্মস্থলে আরও সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ইয়াহিয়া আল মামুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) এম. এ. ফয়সাল এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. মাকসুদ উর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানের শেষে বিদায়ী কর্মকর্তাকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় এবং তাঁর সুস্বাস্থ্য, সুখী পারিবারিক জীবন ও ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.