মাছুম বিল্লাহ জুয়েল,কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন) সকালে উপজেলার কচুয়া ইউনিয়নের সাতঘর খেলার মাঠে এ খেলার আয়োজন করা হয়।
স্থানীয় সামাজিক ও ক্রীড়া সংগঠন রুবেল সমাজকল্যাণ যুব ও ক্রীড়া সংঘ এ প্রতিযোগিতার আয়োজন করে। খেলায় স্থানীয় যুবক ও প্রবীণদের নিয়ে দুটি দল অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় যুবক দল প্রবীণ দলকে ৩-০ সেটে পরাজিত করে বিজয়ী হয়।
খেলা উপভোগ করতে মাঠে বিভিন্ন বয়সী নারী-পুরুষ, কিশোর-তরুণসহ বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে। গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী এই খেলাকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুবেল সমাজকল্যাণ যুব ও ক্রীড়া সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আতিকুর রহমান রুবেল। তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কার্যক্রম থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকদের এ উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.