ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নিখোঁজের দুই দিন পর একটি পাটক্ষেত থেকে তৌহিদুল ইসলাম (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার শেখর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মৃত কায়ুম মিয়ার ছেলে। তৌহিদুল ইসলাম পেশায় জাহাজের কর্মচারী ছিলেন।
বুধবার (৩ জুন) সকাল শেষে বেলা ১১টার দিকে উপজেলার ভাটপাড়া গ্রামের একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ জুন রাত থেকে তৌহিদুল ইসলাম নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বুধবার সকালে স্থানীয় লোকজন পাটক্ষেতের মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.