আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশাল জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের সঙ্গে আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আগৈলঝাড়া প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এফএম নাজমুল রিপন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আকন কুদ্দুসুর রহমান বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে হবে। তিনি আগৈলঝাড়া প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে সহযোগিতার আশ্বাসও দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি কামরুজ্জামান দুলাল।
এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন লাল্টু, প্রেসক্লাবের সাবেক সভাপতি সরদার হারুন রানা, সাংবাদিক মো. সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি এইচএম মাসুম এবং সদস্য ফারুক আকন।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত তালুকদার, যুবদল নেতা আরিফ হোসেন ফিরোজ, সালমান হাসান রিপনসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মতবিনিময় সভায় সাংবাদিকতা পেশার বিভিন্ন দিক, স্থানীয় উন্নয়ন, গণমাধ্যমের ভূমিকা এবং সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে অতিথি ও সাংবাদিকরা পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রেখে এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.